পার্বত্য ভূমি বিরোধ আইন পাস না করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনটি পাস হলে শুধু পাহাড়ি মানুষ নয়, সরকারও ক্ষতিগ্রস্ত হবে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আদিবাসী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এর আয়োজক ছিল বাংলাদেশ আদিবাসী ফোরাম, সম্প্রীতি মঞ্চ ও জন-উদ্যোগ।
আলোচনায় গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার আদিবাসীবান্ধব হলেও ভূমিসংক্রান্ত আইনটি সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তা আদিবাসীদের স্বার্থের অনুকূলে নয়।