পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দফা সংশোধনী প্রস্তাব অনুসারে জাতীয় সংসদের চলতি অধিবেশনে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন ২০১৩’ বিল পাসের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। একই দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে সঞ্চারকলিপিও দেওয়া হয়েছে।

গতকাল রোববার সকাল ১০টায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির নেতা-কর্মীরা রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুরের সংগঠনের জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বনরূপা এলাকা ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে সমাবেশ করে।

সমাবেশে সমিতির সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘আমার শান্তি চাই। তাই সরকারের সঙ্গে চুক্তি করেছি। কিন্তু সরকার ১৬ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কিছু ভুঁইফোড় সংগঠনকে দিয়ে আমাদের ন্যায্য দাবি আদায়ের পথকে রুদ্ধ করে দিতে সরকারের একটি সুবিধাবাদী মহল সব সময় তৎপর রয়েছে। তবে সরকারকে এ ষড়যন্ত্রের ফল ভোগ করতে হবে।’