পার্বত্য শান্তি চুক্তি বর্ষপূর্তি উদ্যাপনের প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৯তম বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। ২৪ নভেম্বর বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল হাসান মাহমুদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদার, সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।