পার্বত্য সমস্যা আদিবাসী-বাঙালি মিলে সমাধান করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা রাজা দেবাশীষ রায় বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে শুধু পার্বত্যবাসীর সমস্যা হিসেবে বিবেচনা করা যুক্তিসংগত নয়। এটি সারা দেশের এবং জাতীয় সমস্যা হিসেবে আদিবাসী-বাঙালি সমিঞ্চলিত উদ্যোগে সমাধান করতে হবে। গতকাল শুক্রবার বান্দরবানে বাংলাদেশ মারমা ছাত্র কাউন্সিলের (বিএমএসসি) ১৩তম সমেঞ্চলনে প্রধান বক্তা হিসেবে দেবাশীষ রায় এ কথা বলেন। বান্দরবান জেলা শহরের রাজবাড়ি মাঠে আয়োজিত সমেঞ্চলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অংশৈপ্রু মারমা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা। আরও বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বাছোহ্রী মারমা, লেখক ক্যশৈপ্রু খোকা, বিএমএসসি সাধারণ সম্পাদক উবাথোয়াই মারমা প্রমুখ। প্রধান বক্তা দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এ জন্য বিএমএসসির তারুণ্য শক্তির দিয়ে আন্দোলন-সংগ্রামে ও বৃদ্ধিবৃত্তিক প্রজ্ঞায় সেগুলো মোকাবিলা করতে হবে। তবে সেখানে বিএমএসসিকে একাই চললে হবে না। সবাইকে নিজেদের অধিকারের জন্য শক্তি হিসেবে সম্পৃক্ত করে নিতে হবে। প্রধান অতিথি ক্যশৈহ্লা মারমা বলেছেন, উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। এ জন্য সবাইকে শিক্ষায় বিনিয়োগ করতে হবে। মারমা আদিবাসী লেখক ক্যশৈপ্রু মারমা বলেন, তিনি ও শৈফোচিং মারমার উদ্যোগে মারমা ভাষা অভিধান প্রণয়নের কাজ প্রায় শেষ করেছেন। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার শব্দ সংগ্রহ ও সংকলন করেছেন। কিন্তু সংকলন শেষে এটি প্রকাশের কোনো আর্থিক সামর্থ্য না থাকায় তাঁদের কাজ ঝিমিয়ে পড়ে রয়েছে। তিনি বহুভাষিক শিক্ষাপদ্ধতিতে আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুরও দাবি জানান। রাজবাড়ি মাঠ থেকে বেলা ১১টায় বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে তিন জেলা থেকে এক হাজারের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বলে বিএমএসসি জানিয়েছে।