পার্বত্যচুক্তি বাস্তবায়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিবিরোধ নিষ্পত্তিসহ পার্বত্যচুক্তির যথাযথ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।গতকাল মঙ্গলবার পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার ১৩তম কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলনে তিন সংগঠনের নেতারা এ আহ্বান জানান। দুপুর ১২টায় রাঙামাটির রাজবাড়ি এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মিলনায়তনে এ সম্মেলন হয়। সম্মেলনে পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি পদ্মলোচন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা বলেন, ভূমি সমস্যা সমাধান ছাড়া পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বক্তারা পার্বত্যচুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করতে আদিবাসী ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।অন্যদের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক সুভাষ বসু চাকমা, রাঙামাটি সদর থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নীলোৎপল খীসা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ইন্টুমনি তালুকদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক শুভজ্যোতি দেওয়ান, কমিউনিস্ট পার্টির জেলা সদস্য বখতিয়ার উদ্দিন, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি জোনাকি চাকমা, সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা প্রমুখ।সম্মেলনে পদাংতাং রান্ডালকে সভাপতি, সুনির্মল দেওয়ানকে সাধারণ সম্পাদক ও পহেল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটি গঠন করা হয়।