পার্লামেন্ট মেম্বারস ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজকে সভাপতি ও আওয়ামী লীগের সাংসদ বজলুল হককে সাধারণ সম্পাদক করে পার্লামেন্ট মেম্বারস ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ গঠন করা হয়েছে। গতকাল শনিবার সংসদ ভবনের সদস্যক্লাবে এক সাধারণ সভার মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি করা হয়। কমিটিতে ১৫ জন উপদেষ্টাও রাখা হয়েছে। বিজ্ঞপ্তি।