পার্লামেন্টে বিল আনবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টে আগামী বর্ষাকালীন অধিবেশনে চুয়াত্তরের সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে শুরু হওয়া বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের প্রথম দিনে কর্মদলের (ওয়ার্কিং গ্রুপ) আলোচনায় ভারতের পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আলোচনা খুবই ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। আমরা সন্তুষ্ট। আমরা সীমান্ত চুক্তির অনুমোদন নিয়ে অগ্রগতি জানতে চেয়েছিলাম। ভারতের পার্লামেন্টের আগামী অধিবেশনে এটি অনুমোদনের আশ্বাস দেওয়া হয়েছে।’ অবশ্য এর আগে গত মে মাসে ভারতের রাজ্যসভার বাজেট অধিবেশনে বিলটি উত্থাপনের সময় আসাম গণপরিষদের সদস্যরা হট্টগোল করেন। ফলে সীমান্ত সমস্যার সমাধানের লক্ষ্যে ভারতের সংবিধান সংশোধনের জন্য কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ (প্রগতিশীল গণতান্ত্রিক জোট) সরকারের উদ্যোগ তখন ভেস্তে যায়।