লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দেশটির সীমান্তবর্তী তিন দেশ মিসর, তিউনিসিয়া ও গ্রিসের বাংলাদেশ দূতাবাসে জনবল বাড়ানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্ব্রেসভায় অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, নিলুফার জাফরউল্লাহ ও বেগম নাজমা আকতার।সভা শেষে কমিটির সভাপতি সংবাদ ব্রিফিংয়ে বলেন, কমিটি সংঘাতময় লিবিয়া থেকে প্রয়োজনে জাহাজে করে বাংলাদেশিদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে এ পর্যন্ত সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এমনিতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনবল-সংকট রয়েছে। লিবিয়া থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সেখানে মাত্র দুজন কর্মকর্তা বাংলাদেশিদের সহায়তা দিচ্ছেন। এভাবে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন। এ অবস্থায় লিবিয়ার পার্শ্ববর্তী তিন দেশের বাংলাদেশ দূতাবাসে জনবল বাড়ানো যেতে পারে। সে জন্য কমিটি প্রয়োজনে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পাঠানোর সুপারিশ করেছে।মাহমুদ আলী আরও বলেন, সবাইকে ঢালাওভাবে দেশে ফিরিয়ে আনা ঠিক হবে না। যাঁরা বিপদে আছেন বা দেশে ফিরতে আগ্রহী, তাঁদেরই আনতে হবে। যাঁদের অসুবিধা নেই, তাঁদের ফিরিয়ে আনা ঠিক হবে না।পররাষ্ট্র্রমন্ত্রণালয়ের তথ্য্রঅনুযায়ী লিবিয়ায় প্রায় ৬০ হাজার বাংলাদেশি আছেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার।