পালসার মোটরসাইকেলের বিনা মূল্যে সার্ভিস ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই শুরু হতে যাচ্ছে বাজাজ ব্র্যান্ডের মোটরসাইকেল ‘পালসার’-এর জন্য বিনা মূল্যের সার্ভিস ক্যাম্প। পালসার মোটরসাইকেল নিরাপদে রাস্তায় চালানোর জন্য নিয়মিত পরিচর্যার বিষয়ে নিশ্চয়তা প্রদানে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাজাজ মোটরসাইকেল এবং বাংলাদেশে এ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটরস যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে।সার্ভিস ক্যাম্পের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২৩ ও ২৪ জুন রাজধানীর মালিবাগে, ৩০ জুন ও ১ জুলাই মিরপুরে এবং ৭ ও ৮ জুলাই গাজীপুরের মওনায় বিনা মূল্যের এ সার্ভিস ক্যাম্প চলবে। উল্লিখিত দিনগুলোতে সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিনা মূল্যে এ সেবা প্রদান করা হবে। সার্ভিস ক্যাম্প চলাকালে দক্ষ প্রকৌশলী ও মিস্ত্রির মাধ্যমে পালসার মোটরসাইকেলের জন্য বিনা মূল্যে সেবা, পরিচর্যা ও সঠিক পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া পালসার মোটরসাইকেলের আসল যন্ত্রাংশ ও মবিল সঠিক মূল্যে কেনা যাবে।নির্ধারিত স্থানগুলোতে সময়মতো উপস্থিত হয়ে এ সেবার সুযোগ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।