পালাগানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে মৈমনসিংহ গীতিকার পালাগান সোনাই-মাধব পরিবেশিত হয়েছে। গত সোমবার রাত নয়টার দিকে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন শিখর উন্নয়ন কর্মসূচি এর আয়োজন করে। পালাগান শুরুর আগে মৈমনসিংহ গীতিকার সম্পাদক আচার্য দীনেশ চন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়। আয়োজক সংগঠনের সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান এতে সভাপতিত্ব করেন। সংগঠনটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হালিম দাদ খান। বক্তব্য দেন নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার, দীনেশ চন্দ্র সেনের প্রপৌত্রী শিক্ষাবিদ দেব কন্যা সেন, জেলা প্রশাসক মুশফিকুর রহমান, লোকগবেষক আলী আহম্মদ খান আইয়ুব প্রমুখ।