পালাগানের মাধ্যমে লিঙ্গবৈষম্য দূরীকরণ প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকগানের একটি বড় অংশজুড়ে রয়েছে পালাগান। সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ইস্যুতে গণসচেতনতা সৃষ্টিতে এই গানের বিকল্প খুব কমই আছে। এই বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ একটি প্রকল্প হাতে নিয়েছে পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থা। ইউনেসকো পার্টিসিপেশন প্রোগ্রামের অধীনে গৃহীত প্রকল্পটির শিরোনাম ‘পালাগানের মাধ্যমে লিঙ্গবৈষম্য দূরীকরণ’।
রাজধানীর পলাশীতে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এই প্রকল্পের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে প্রকল্পের কর্মপরিকল্পনা তুলে ধরেন সংগঠনটির সভাপতি ফেরদৌসী নাজমা। তিনি বলেন, এ প্রকল্পের অধীনে যৌতুক ও বাল্যবিবাহ, মেয়েদের স্কুলে পাঠানো, গ্রামীণ নারীর স্বাস্থ্যসচেতনতা, মেয়েদের বয়ঃসন্ধি ইত্যাদি বিষয়ে সুনামগঞ্জের আটটি উপজেলায় গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। বক্তব্য দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আফরোজা হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন। বিজ্ঞপ্তি।