প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের বাসভবনে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। শহরের জে এম সেনগুপ্ত রোড এলাকায় অবস্থিত ওই বাসভবনে গত বুধবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়। তবে ওই সময় বিএনপির নেতা বাসায় ছিলেন না। ওই রাতে যৌথ বাহিনী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহিমের বাড়িতে অভিযান চালালে তিনি বাড়ির তিনতলা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিএনপি-জামায়াতের ১৩ নেতা-কর্মী আটক হয়েছেন।