পালাতে গিয়ে ছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ জামিয়া আহমাদিয়া কওমি মাদ্রাসার ছাত্র সাফিনুল ইসলাম (১০) মাদ্রাসা ভবনের পঞ্চম তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার কালচোঁ (উ.) ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মহসিন মিজির ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদ্রাসাছাত্র বলে, ছয়-সাত মাস আগে সাফিনুল এখানে ভর্তি হয়। কিন্তু এখানকার নিয়মকানুন আর খাবার তার পছন্দ হচ্ছিল না। তাই সে পালাতে চেষ্টা করে। মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল হক বলেন, গুরুতর আহত শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকায় নেওয়া হয়।