পালানোর সময় বাসচাপায় কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনসার সদস্যদের ধাওয়া খেয়ে পালানোর সময় বাসের চাপায় মোহাম্মদ আলী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে কাফরুল থানাধীন বিজয় সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আলীর বন্ধু তরিকুল বলেন, রাত নয়টার দিকে তাঁরা চার বন্ধু বিজয় সরণি এলাকায় ঘুরতে যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারের বিপরীত দিকে ফাঁকা জায়গায় এলে কয়েকজন হিজড়া তাঁদের পথ আটকায়। এ সময় এক হিজড়া আলীর হাত ধরে টানাটানি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই নভো থিয়েটারের সামনে থাকা আনসার সদস্যরা তাদের ধাওয়া করেন। দৌড়ে পালানোর সময় আলী আলিফ পরিবহনের একটি বাসের নিচে পড়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।