পালানো আসামি কালাইয়ে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি সাগর ওরফে সুমন জয়পুরহাটের কালাইয়ে ধরা পড়েছে। পুলিশ গত শনিবার রাত ১১টার দিকে সাগরকে উপজেলার মোলামগাড়ি বাজার থেকে গ্রেপ্তার করে। সাগরের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের বৈষ্ণপাড়ায়।গত ১১ নভেম্বর গোবিন্দগঞ্জ থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই মিজান ছাড়াও পুলিশের তিন সদস্যকে তাৎক্ষণিকভাবে গাইবান্ধা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়। এর পর থেকে পুলিশ সাগরকে হন্যে হয়ে খুঁজছিল।