পালানোর পথ খুঁজে পাবেন না আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের মানুষের কল্যাণে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সৃজনশীল রাজনৈতিক ধারা গঠনে এগিয়ে আসুন। নয়তো আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না।
গতকাল শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গয়েশ্বর এ কথা বলেন। আগানগর ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ওই অনুষ্ঠানে আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নের শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
গয়েশ্বর আরও বলেন, একদলীয় নির্বাচন প্রতিহত করতে বর্তমান প্রজন্মের সৃজনশীল ছাত্ররাই এগিয়ে আসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায় দাস, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ চৌধুরী, জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাদ্দেদ আলী প্রমুখ।