পালানোর ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদালতের হাজতখানা থেকে পালানোর ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার আসামি ফজলার রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার কাহালু উপজেলার আকুঞ্জা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার আদালতের হাজতখানা থেকে পালিয়ে যান ফজলার রহমান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাজতখানায় কর্মরত পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মার্চ ঘরে ফজলার রহমান তাঁর স্ত্রী শাহানারা খাতুনকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ গত বছরের ১৬ মার্চ ফজলার রহমানকে গ্রেপ্তার করে।