পালিত হলো মেহেরপুর মুক্ত দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার পালিত হলো মেহেরপুর মুক্ত দিবস। এ উপলক্ষে মুক্তিযোদ্ধারা বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে সকালে স্থানীয় শামসুজ্জোহা পার্ক থেকে মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা বের হয়। মুজিবনগরের মুক্তিযোদ্ধা আকমল হোসেন (৫৫) বললেন, ‘একাত্তরে এ রকম দলবদ্ধ হয়ে কাঁধে অস্ত্র নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে মাইলের পর মাইল হেঁটেছি। আজ দেশ স্বাধীন হয়েছে। কিন্তু যেমন দেশ চেয়েছিলাম, তেমন দেশ পাইনি।’
মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদের নেতৃত্বে শোভাযাত্রায় মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন, মেহেরপুর-২-এর সাংসদ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক আইনজীবী মিয়াজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।