পালিয়েও রক্ষা পায়নি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশ দেখে পালিয়েও শেষ রক্ষা হয়নি নবী হোসেন (২৫) নামের এক যুবকের। গত রোববার রাতে নগরের সিটি গেট এলাকা থেকে একটি এলজি বন্দুকসহ তাকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা-পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার নবী হোসেন নগরের সদরঘাট কর্ণফুলী ঘাটে লাইটারেজ জাহাজে কাজ করে। অস্ত্রটি সে একজনের কাছে নিয়ে যাচ্ছিল। নগরের অলঙ্কার মোড় এলাকা থেকে বাসে করে সিটি গেট যাচ্ছিল। সিটি গেট এলাকায় পুলিশ তল্লাশির জন্য বাসটি দাঁড় করালে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে নবী হোসেন। পরে পুলিশ তাকে ধরে ফেলে। এই ঘটনায় নগরের আকবর শাহ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম