পালিয়ে গেলেন তাঁরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বিক্রি নিষিদ্ধ নোট বই জব্দ করার অভিযান পরিচালনা করেছেন।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের বইয়ের বাজার-খ্যাত আন্দরকিল্লা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অধিকাংশ দোকানি তাঁদের দোকান বন্ধ করে পালিয়ে যান। তবে খোলা থাকা পাঁচ দোকান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা ও তাঁদের দোকান থেকে বিক্রি নিষিদ্ধ নোট বই জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দোকান মালিকেরা ভবিষ্যতে এসব বই বিপণন ও বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নোট বই নিষিদ্ধকরণ আইনের আওতায় এ অভিযান চালানো হয়। এই খবর পেয়ে মালিকদের অধিকাংশই দোকান বন্ধ করে পালিয়ে যান।’