পালিয়ে গেলেন দোকানিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়েই পলিথিন বিক্রেতারা দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। পরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও র্যাব সদস্যরা দুটি দোকানের তালা ভেঙে প্রায় দেড় টন ওজনের বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। এ দুটি ছাড়াও ভ্রাম্যমাণ আদালত রিয়াজউদ্দিন বাজার ও আশপাশের এলাকার আরও আটটি দোকানে অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা জরিমানা করেন। মামলা করা হয় আটটি।