পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের হাত থেকে পালানোর সাড়ে তিন মাস পর ছিনতাই মামলার আসামি সৈয়দুল আলম ওরফে বাঘাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালখালী থানা-পুলিশ আজ শুক্রবার সন্ধ্যায় পূর্ব গোমদণ্ডী রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের ১৮ সেপ্টেম্বর ফটিকছড়ি এলাকায় ছিনতাইয়ের অভিযোগে সৈয়দুল আলমকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পুলিশি পাহারা সত্ত্বেও পরদিন সৈয়দুল হাসপাতাল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা পুলিশ লাইনের এএসআই ফয়েজুর রহমান ও কনস্টেবল ফয়সাল আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আজ সৈয়দুলকে গ্রেপ্তার করে।