পালিয়ে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। বরপক্ষের লোকজন চলে আসেন। পুলিশ আসছে টের পেয়ে তাঁরা পালিয়ে যান। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, ওই বাড়িতে গিয়ে বাল্যবিবাহ না দিতে ছাত্রীর অভিভাবকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আবার বিয়ের আয়োজন করা হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।