পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগ। মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১ গোলচত্বরে আওয়ামী লীগের উদ্যোগে জনসভা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরের ১৬টি নির্বাচনী এলাকাতেই দলীয় সমাবেশ হবে।যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্র, নারীনীতির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীতে সভা-সমাবেশসহ মাসব্যাপী কর্মসূচি নিয়েছে।গতকাল মিরপুরের জনসভায় আওয়ামী লীগের নেতারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন। তাঁরা বলেন, বিএনপি রাজাকারদের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছে। তাদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। সাংসদ আসলামুল হক আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ প্রমুখ বক্তব্য দেন।