প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী বলেছে, সভা-সমাবেশের ঘোষণা করলেই সরকারি দলের লোকেরা পাল্টা সভা-সমাবেশ আহ্বান করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে সরকার সারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন। চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিরোধী দলের ঘোষিত ২৪ ও ২৫ অক্টোবরের জনসভার পাল্টা আওয়ামী লীগের জনসভার কর্মসূচি ঘোষণার প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।