পাল্টাপাল্টি ধাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সেখানে সংগঠনটির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মৃদু সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটায় সীতাকুণ্ড পৌর সদরের নামার বাজার এলাকায় কলেজ ছাত্রলীগের রুবেল ও সাহেদ পক্ষের মধ্যে এ মৃদু সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কমিটি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।