পাল্টাপাল্টি ধাওয়া ২৫ নম্বর ওয়ার্ডের সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় রংপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সম্মেলন পণ্ড হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, গতকাল বিকেলে নগরের শালবন মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করার কথা ছিল। এ উপলক্ষে বিকেলে এক কির্মসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। তাঁদের বক্তৃতা শেষে বিক্ষুব্ধ একটি পক্ষ ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়ে হইহুল্লোড় ও হট্টগোল শুরু করে দেয়। একপর্যায়ে তারা মঞ্চের সামনে চেয়ার ছুড়ে মারে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
তুষার কান্তি মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেন৷
সাফিউর রহমান বলেন, ভোটার তালিকা সংশোধনের দাবি ওঠায় কমিটি গঠন-প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।