পাল্টাপাল্টি বক্তব্যে ফরিদপুর জেলা আ.লীগে বিভক্তি প্রকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্রমণাত্মক পাল্টাপাল্টি বক্তব্যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের রাজনীতিতে বিভক্তি আরও প্রকট হয়েছে। গত ২৩ জানুয়ারি হাসিবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগে দ্বন্দ্ব নতুন করে মাত্রা পেয়েছে।শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মঞ্জুর আলী জানান, হাসিবুলের মৃত্যুবার্ষিকীতে তাঁর অনুসারীরা গত ২৩ জানুয়ারি স্থানীয় জনতা ব্যাংক মোড়ে জেলা আওয়ামী লীগের ব্যানারে হাসিবুলের স্মরণ সভা করে। ওই সভায় সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর উপস্থিত ছিলেন।সূত্র জানায়, ৪ ফেব্রুয়ারি একই জায়গায় জেলা নির্মাণশ্রমিক সমিতি আয়োজিত সভায় বক্তব্য দেন শ্রমমন্ত্রী। তিনি আয়মন আকবরকে ইঙ্গিত করে বলেন, ‘নিজের জায়গা সামাল দিতে পারো না। ওখানে হয় মারামারি কাটাকাটি আর এইখানে আইসা মাতব্বরি করতে চাও?’ গত ১৫ ফেব্রুয়ারি সালথা উপজেলা পরিষদ আয়োজিত এক শোক সভায় বক্তব্যে আয়মন আকবর শ্রমমন্ত্রী ও তাঁর ভাই খন্দকার মোহতেশাম হোসেনকে ইঙ্গিত করে তীব্র সমালোচনা করেন। আয়মন অভিযোগ করে বলেন, ‘সালথা ও নগরকান্দা থেকে ধাওয়া খেয়ে সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীরা ফরিদপুরে আশ্রয় পায়। আত্মীয়তার পরিচয়ে রাজনীতিতে আসা রাজনীতি নয়। ঢাল-সড়কি দিয়ে যারা আমাকে ঠেকাতে চায়, তাদের বলি, দেশের সংকটের সময় আমি বিদেশে যাই না।’১৯ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুরের স্বাধীনতা চত্বরে শেখ জামাল স্টেডিয়ামের সংস্কারকাজ উদ্বোধন করতে গিয়ে শ্রমমন্ত্রী বলেন, ২৩ জানুয়ারি সভার পর শহরে আবার সন্ত্রাসীকার্যক্রম শুরু করা হচ্ছে, উসকানি দেওয়া হচ্ছে। নাক টিপলে যার দুধ বের হয়, সেসব উদীয়মান সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না।’