পাল্টাপাল্টি বহিষ্কার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের পাল্টাপাল্টি বহিষ্কার দাবি করায় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সমর্থকেরা ‘সচেতন ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ’র ব্যানারে মানববন্ধন করেন। তাঁরা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমানের বহিষ্কার দাবি করেন। এর আগে বুধবার ফাইজার রহমানের সমর্থকেরা মানববন্ধন করে জিয়াউর রহমানের বহিষ্কার দাবি করেন। ওই সময় বক্তারা বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা গত ২৯ মে গভীর রাতে সভাপতি ফাইজার রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। দলীয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। গত ২৪ থেকে ২৯ মে পর্যন্ত দুই পক্ষের মধ্যে চার দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সভাপতির সমর্থকদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মণ্ডল এবং সাধারণ সম্পাদকের সমর্থকদের সাংসদ আবদুল ওদুদ পৃষ্ঠপোষকতা করছেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন মণ্ডল বলেন, ‘আমরা সমঝোতা করেছিলাম ঠিকই, কিন্তু তারা সেই সমঝোতা ভাঙলে এর দায়দায়িত্ব তাদেরই বহন করতে হবে। যে পক্ষই সন্ত্রাস করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। পুলিশ গাফিলতি করলে এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে।’