পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে যুবদলের বিবদমান দুপক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। গত সোমবার ওই কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুরের সমর্থকেরা নতুন কমিটির আহ্বায়ক খুররুমের বাড়িতে হামলা করে ভাঙচুর চালান। এ ঘটনায় বুধবার খুররুমের স্ত্রী সালমা মামলা করেন। গতকাল মিজানুরের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে উল্লেখ করে তাঁর ভাই আতিকুর পাল্টা মামলা করেন।