পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তার মোড়ে গত বুধবার রাতের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গতকাল বৃহস্পতিবার রাতে পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি এবং ট্রাকচালকদের পক্ষ থেকে অপর মামলাটি করা হয়।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ফারুক আহমেদ দুটি মামলা হওয়ার বিষয় নিশ্চিত করেন। থানার এএসআই জিয়াউর রহমান জানান, ট্রাকচালকদের পক্ষ থেকে মামলা করেন আবদুস সালাম। মামলায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনসহ ১৪ জনের নাম উল্লেখ করে ২৯ জন ছাত্রকে আসামি করা হয়। এদিকে বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আইয়ুব আলীর করা মামলায় বলা হয়, বুধবার রাতে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান ভবনসহ ও সীমানাপ্রাচীর ভেঙে ফেলে।বুধবার রাতে পলিটেকনিকের ছাত্রদের সঙ্গে ট্রাকশ্রমিকদের ওই সংঘর্ষ হয়।