পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টিতে স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় সাংসদ গোলাম মাওলা ও উপজেলা আওয়ামী লীগ গত বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। হামলার জন্য একজন অপরজনকে দায়ী করেছেন।সংবাদ সম্মেলনে সাংসদ গোলাম মাওলা বলেন, মঙ্গলবার আওয়ামী লীগের সমাবেশ থেকে হামলা চালিয়ে তাঁর ১০-১২ জন সমর্থককে আহত করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ অভিযোগ করেন, সাংসদের নেতৃত্বে তাঁর সমর্থিত দেড় শতাধিক সমর্থক রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।