পাল্টাপাল্টি সভা অভয়নগরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে বিএনপি ও বাস্তুহারা লীগ একই সময়ে একই স্থানে সভা আহ্বান করায় গতকাল সোমবার উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বিরুদ্ধে ২০০১ সালে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ আনার প্রতিবাদে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি গতকাল বেলা তিনটায় নওয়াপাড়া ফেরিঘাট চত্বরে এক প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। উপজেলা বাস্তুহারা লীগ যুদ্ধাপরাধীদের বিচার ও বাস্তুহারাদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ওই স্থানে একই সময়ে সমাবেশ ডাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন।