পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান, তিতাসে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাসে একই জায়গায় বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করায় সংঘর্ষের আশঙ্কায় গতকাল শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বেলা তিনটায় গৌরীপুর-হোমনা সড়কের পাশে দড়িকান্দি সেতুসংলগ্ন লতিফ মার্কেটে তিতাস উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে জনসভা আহ্বান করা হয়।যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে একই জায়গায় একই সময়ে কর্মী সমাবেশের ডাক দেয় স্থানীয় জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ। শুক্রবার দুই পক্ষ সমাবেশের মাইকিং করলে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম লতিফ মার্কেট ও এর ২০০ গজের মধ্যে সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।