পাল্টাপাল্টি হামলা, ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাহিলি বাজারে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এক ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুরের প্রতিবাদে ব্যবসায়ীরা গতকাল শুক্রবার বাজারে আধাবেলা ধর্মঘট পালন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসানের মেয়েকে তার বিদ্যালয়ের কাছে হাকিমপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জান্নাতুল ফেরদৌস উত্ত্যক্ত করে। ওই ছাত্রীর চাচাতো ভাই বিষয়টি তার চাচা মেহেদী হাসানকে জানায়। খবর পেয়ে যুবলীগের সাত-আটজন নেতা-কর্মী নিয়ে মেহেদী ফেরদৌস ও তার সঙ্গীদের মারধর করে। পরে ফেরদৌসের চাচা পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু শেখ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার উপজেলার আলীহাট ইউনিয়ন যুবলীগের সম্পাদক মোস্তাফিজুর রহমান ফেরদৌসকে মুঠোফোনে হুমকি ও গালাগাল করে স্থানীয় চারমাধা মোড়ে আসতে বলেন। ফেরদৌস ছাত্রলীগের চার-পাঁচজন নেতাসহ চারমাথায় আসেন। একপর্যায়ে তারা মোস্তাফিজুরকে মারধর করেন।খবর পেয়ে মেহেদীর নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মী ও সন্ত্রাসীরা বাংলাহিলি বাজারে আসে। এ সময় তারা ফেরদৌসকে না পেয়ে তার বাবা ওমর ফারুককে পিটিয়ে জখম করে এবং বাজারে তাঁর একটি তৈরি পোশাকের দোকানসহ অন্য ব্যবসায়ীদের পাঁচ-ছয়টি দোকান ভাঙচুর করে। রাত সাড়ে সাতটার দিকে ফেরদৌসের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে বাজারে মেহেদী হাসানের একটি কার্যালয় ভাঙচুর করে। উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, ফেরদৌস যুবলীগের মোস্তাফিজুরকে মারধর করায় তার বাবাকে মারধর করা হয়েছে। গণ্ডগোলের সময় কোন পক্ষ দোকান ভাঙচুর করেছে তা আমার জানা নেই।’ফেরদৌসের চাচা পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু শেখ দাবি করেন, উত্ত্যক্ত করার অভিযোগ ঠিক নয়।