পাল্টাপাল্টি হামলায় যুবলীগ নেতা ও জামায়াত কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াল ভেঙে ব্যাংকে টাকা জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় যুবলীগের এক নেতা ও জামায়াতের এক কর্মী আহত হয়েছেন। সোনালী ব্যাংকের জয়পুরহাটের কালাই শহর শাখায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।আহতরা হলেন পৌর যুবলীগের সদস্য ও চাতালের ব্যবসায়ী নাহিদ চৌধুরী এবং জামায়াতের কর্মী খোরশেদ আলম।নাহিদ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘পে-অর্ডার জমা দিতে গেলে জামায়াতের কর্মী কাওছার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাজাহান আলীসহ কয়েকজন সিরিয়াল ভেঙে টাকা জমা দিতে যান। প্রতিবাদ করলে জামায়াত-শিবিরের ক্যাডাররা হামলা চালায়।’সাহাজাহান আলী উল্টা অভিযোগ করে বলেন, ‘নাহিদ চৌধুরী ও আল মোহসেন সিরিয়াল ভেঙে ব্যাংকে পে-অর্ডার দেওয়ার চেষ্টা করলে আমার ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মাহবুবের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। নাহিদ চৌধুরী মারধর করলে মাহবুবও নাহিদকে পাল্টা মারধর করে।’