পাল্টে গেল রংপুর মেডিকেলের চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার বেসরকারি রোগনির্ণয়কেন্দ্রের (ডায়াগনস্টিক সেন্টার) লোকজন দেখা যায়নি। সময়মতো চিকিৎসা পেয়েছে রোগীরা।চিকিৎসাধীন কয়েকজন রোগী ও তাদের স্বজনেরা জানায়, প্রতিদিন হাসপাতালের চিত্র এমন থাকলে গরিব মানুষ উপকৃত হতো। প্রথম আলোতে গতকাল বৃহস্পতিবার ‘হাসপাতালে তাদের তৎপরতা চলছেই’ এবং গত বুধবার ‘সরকারি হাসপাতালে রোগনির্ণয় করে ডায়াগনস্টিক সেন্টার!’ শিরোনামে দুটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিচালক গতকাল বিভিন্ন ওয়ার্ডের কর্মচারীদের নিয়ে বৈঠকে বসেন। কাল শনিবার চিকিৎসক ও কর্মচারীদের যৌথ সভা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।গতকাল সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের প্রবেশদ্বারে কর্মচারীরা দাঁড়িয়ে আছেন। রোগী ও তাদের স্বজন ছাড়া বহিরাগত কাউকে হাসপাতালে প্রবেশ করতে দেননি কর্মচারীরা। রোগীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকতে দেখা যায় চিকিৎসক ও সেবিকাদের। ৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন নীলফামারীর রোকসানা বেগম (৪৫) বলেন, ‘আইজকা রোগী নিয়া টানাহেঁচড়া নাই। সময়মতো চিকিৎসা পাইছি।’ নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন লালমনিরহাটের এক নারী (৩৫) বলেন, ‘না ডাকাতেই আইজ কেনবা সবায় আসি খোঁজখবর নেয়।