দুই বাসের পাল্লা, একটি উল্টে হেলপার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ানবাজারের সিএ ভবনের উল্টোদিকের রাস্তায় একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসটির চালকের সহকারি (হেলপার) নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী দুটি মিনিবাস পাল্লা দিতে গিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে উল্টো পার্শ্বে সংঘর্ষে একটি বাস উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। আট নম্বর নামের এ বাসগুলো ঢাকার যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত চলাচল করে। ছবি: মনিরুল আলম

আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম আলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংবাদদাতা জানান, চালকের সহকারিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভর্তি থাকা তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন পারুল (৩০) ও তাঁর শিশুপুত্র আশফাক (৩)। নিহত চালকের সহকারির নাম জানা যায়নি।

যাত্রীবাহী দুটি মিনিবাস পাল্লা দিতে গিয়ে রাজধানীর কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংঘর্ষে একটি বাস উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। বাসগুলো যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত চলাচল করে। ছবি: আবদুস সালাম

সরেজমিনে দেখা গেছে, ঢাকা মেট্রো জ ১১-১৩৬৪ নম্বরের বাসটি উল্টে গেছে। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। রাস্তার ওপর রক্তের দাগ রয়েছে। গাড়ির কাঁচের টুকরো পড়ে আছে। পেছনেই আট নম্বর রুটের আরেকটি বাস। যার নম্বর ঢাকা মেট্রো জ ১৪-১৪৮০। এটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা একজন নারী যাত্রী বলেন, তাঁদের গাড়িটি দৈনিক বাংলা থেকে অন্য বাসগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আসছিল। এখানে আসা পর্যন্ত বাসটি পাঁচ-ছয়টি বাসকে ওভারটেক করে। বারবার নিষেধ করেও চালককে তাঁরা থামাতে পারেননি।

যাত্রীবাহী দুটি মিনিবাস পাল্লা দিতে গিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে উল্টো পার্শ্বে সংঘর্ষে একটি বাস উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। আহত একজনকে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। আট নম্বর নামের এ বাসগুলো ঢাকার যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত চলাচল করে। ছবি: মনিরুল আলম

প্রত্যক্ষদর্শী আলী আসগর প্রথম আলোকে জানান, দুটি গাড়িই পাল্লা দিয়ে চলছিল। সামনের গাড়িটি পেছনের গাড়িটিকে সাইড দিচ্ছিল না। এক পর্যায়ে সামনের গাড়িটি সড়ক বিভাজনের ওপর উঠে সড়কের ওপর উল্টে যায়। সামনের গাড়ির চালকের সহকারী ধাক্কা খেয়ে সড়কের ওপর পড়ে যান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।