পাশ থেকে মাটি কাটায় মহাসড়ক ধসের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ বাজার পদ্মার মোড় বেইলি সেতুর পর থেকে তেনাপচা সংযোগসড়ক পর্যন্ত ৩৫০ মিটার ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করার জন্য পাশ থেকে মাটি কাটায় সড়ক ধসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷
ওই কাজের ঠিকাদার প্রভাবশালী হওয়ায় বিষয়টি কেউ আমলে নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে৷
সরেজমিনে খোঁজ নিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের ওই স্থানে ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটত। পরবর্তী সময়ে স্থানীয় ব্যক্তিরা বাঁকটি সোজাকরণের দাবিতে বিভিন্ন সময় আন্দোলনও করে। গত বছরের ১৬ জানুয়াির যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে স্থানীয় বাসিন্দারা এই দাবি তুলে ধরেন৷ মন্ত্রী কর্মকর্তাদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন৷ ওই বছরের শেষ দিকে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ দরপত্র আহ্বান করে। এতে ৩৭ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ পান রাজবাড়ীর ঠিকাদার মোস্তাফিজুর রহমান।
১৩ মিটার চওড়া ও ৩৫০ মিটার দৈর্ঘ্যের রাস্তার কাজটি গত বছরের ডিসেম্বরে শুরু করে জানুয়ারির মধ্যে শেষ করার কথা থাকলেও এখনো শেষ হয়নি। নিয়ম অনুযায়ী বাইরে থেকে সম্পূর্ণ মাটি এনে ভরাট করার কথা। কিন্তু তিনি বাইরের মাটির পাশাপাশি মহাসড়কের পাশ থেকেও এস্কাভেটর (খনন যন্ত্র) দিয়ে মাটি কেটে রাস্তায় ফেলছেন।
মোস্তাফিজুর রহমান দাবি করেন, বাইরে থেকে ট্রাকে করে মাটি এনে রাস্তা তৈির করা হচ্ছে। সেই মাটি ঠেকাতে পাশ থেকে এস্কাভেটর দিয়ে কিছু মাটি কেটে ঢালে ফেলে ছোট বাঁধ তৈির করা হচ্ছে। কাজ সম্পন্ন হয়ে গেলে পাশের গর্তগুলো ভরাট করে দেওয়া হবে।
সড়ক ও জনপথ বিভাগ রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী বিমল কুমার সন্যাসী বলেন, রাস্তার পাশ থেকে এস্কাভেটর দিয়ে মাটি কাটার নিয়ম েনই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে৷