পাশা হাবিব আনসারের নতুন মহাপরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। মেজর জেনারেল পাশা এর আগে ন্যাশনাল ডিফেন্স কলেজে কর্মরত ছিলেন।
অন্যদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আনসার বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করার পাশাপাশি সরকারি ও বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষা, বিভিন্ন ধরনের সরকারি দায়িত্ব পালন করাসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে।