পাস মাত্র ৯.৯৪ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯ দশমিক ৯৪ শতাংশ ভর্তি-ইচ্ছুক পাস করেছেন। মোট ৬২ হাজার ৭৮ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ১৭১ জন। মানবিক বিভাগ থেকে ১ হাজার ৭৪৭ জন পাস করেছেন। তবে তাঁদের মধ্য থেকে ৪৮ জন ভর্তির সুযোগ পাবেন। বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৮৮৫ জন পাস করেছেন, যাঁদের ১ হাজার ৫২ জন ভর্তি হতে পারবেন। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ হাজার ৫৩৯ জন পাস করেছেন, যাঁদের মধ্যে ৩৬৫ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) পাওয়া যাবে।