পাসপোর্ট কার্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। ভোলা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, গতকাল কার্যক্রম শুরু হওয়ার পর ১৭টি এমআরপি ফরম জমা হয়েছে। প্রতিদিন বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।