পাসপোর্ট কার্যালয়ে দালাল সন্দেহে দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের শালবাগান এলাকার আঞ্চলিক পাসপোর্ট ও ভিসা কার্যালয় থেকে দালাল সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বোয়ালিয়া থানা-পুলিশ রবিউল ইসলাম (৪০) ও হানিফ (৩৮) নামের এই দুজনকে আটক করে।
পুলিশের বর্ণনা অনুযায়ী, কিছুদিন ধরে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অভিযানে নামে পুলিশ। অভিযানে পুলিশ দালাল সন্দেহে দুজনকে আটক করে।
এ সময় তাঁদের কাছ থেকে বেশ কয়েকটি পাসপোর্ট ও সোনালী ব্যাংকের টাকা জমা দেওয়ার রসিদ উদ্ধার করা হয়েছে। গ্রাহকদের পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে তাঁরা দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন।