পাসপোর্ট কার্যালয়ে র‍্যাবের অভিযান, ১৩ জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট-প্রত্যাশীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দালাল চক্রের ১৩ সদস্যকে সাজা দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের অভিযান শেষে এ সাজা দেওয়া হয়।

র‍্যাব জানায়, বিভিন্ন সময় ওই এলাকার দালালদের সতর্ক করা হলেও এই চক্র পাসপোর্ট-প্রত্যাশীদের বিভিন্নভাবে প্রতারিত করতে থাকেন। পরে গতকাল বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত র‍্যাব-২-এর একটি দল পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালায়। এ সময় ১৩ জনকে আটক করা হয়। আটক করা ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁদের দোষী সাব্যস্ত করে আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে মো. নাসির (২২), মো. সেলিম (৫২) ও মোসা.  শাহেরাকে (৪৫) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড; মো. মতিন (২৮), মো. টিপু (২৩), আবদুল খালেক (৫৫), মো. উজ্জ্বল (২৭), মো. আনোয়ার (৪৮), নবীর মিয়া (৫৪), মোসা. বানিয়াকে (৩৬) ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মমিন খানকে (৩০) পাঁচ হাজার টাকা, রুবেল হোসেন (২২) ও বদরুজ্জামান চঞ্চলকে (২৭) দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য এর আগেও দালাল ধরতে পাসপোর্ট কার্যালয়ের সামনে ভ্রাম্যমান আদালতে বেশ কয়েক দফা অভিযান হয়। এ সব অ​িভযানে গ্রেপ্তার করা দালালদের জেল ও জরিমানা করা হয়েছে।