পাসপোর্ট কার্যালয়ের সার্ভার নষ্ট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মনসুরাবাদে অবস্থিত বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে গতকাল সোমবার সার্ভার নষ্ট হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন লোকজন। পাসপোর্টের আবেদন জমা ও নিতে আসা লোকজনকে ফিরে যেতে হয়েছে।
চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পাসপোর্টের আবেদন জমা দিতে গতকাল মনসুরাবাদের কার্যালয়ে আসেন হাটহাজারীর নুরুল আলম। দুপুর পর্যন্ত অপেক্ষা করেও ফরম জমা দিতে না পেরে শেষ পর্যন্ত বাড়ি ফিরে যান।
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের সহকারী পরিচালক আলী আশরাফ বলেন, সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় পাসপোর্টের আবেদনপত্র জমা নেওয়া যায়নি। যাঁরা পাসপোর্ট নিতে এসেছিলেন তাঁদেরও ফিরে যেতে হয়েছে। এ কার্যালয়ে দিনে গড়ে ৩৫০ থেকে ৪০০ জন সেবা নিতে আসেন। কিন্তু সোমবার কোনো কাজ করা যায়নি।