পাসপোর্ট নিয়ে প্রতারণার দায়ে ১৩ জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট করে দেওয়ার নামে টাকা নেওয়াসহ নানা প্রতারণার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট কার্যালয় থেকে তিন নারীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গতকাল সোমবার দুপুরে ওই ১৩ জনকে গ্রেপ্তার করে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এঁরা অনেকের কাছ থেকে টাকা নিতেন। কখনো কখনো অনেক হয়রানির পর পাসপোর্ট দিতেন তাঁরা। অনেক সময় তাঁরা পাসপোর্ট কিংবা টাকা কিছুই ফেরত দিতেন না।