পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল সোমবার মাহমুদুর রহমানের করা পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল-আমিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে তানভীর আহমেদ আল-আমিন প্রথম আলোকে বলেন, পাসপোর্ট ফেরত চেয়ে করা রিভিউ আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ।