পাসপোর্টের ক্ষমতায় বাংলাদেশ ৯২তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দেশের মানুষ ভিসা ছাড়া ও ‘অন অ্যারাইভাল’ ভিসায় যত বেশি দেশে ঢুকতে পারে, সে দেশের পাসপোর্টের ক্ষমতা তত বেশি। সেই হিসাবে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৯৩টি দেশ ও ছয়টি ভূখণ্ডের মধ্যে ৯২তম। একাধিক দেশ ও ভূখণ্ড একই স্কোর পাওয়ায় র্যাং কিংয়ে শেষ অবস্থান ৯৮তম।
‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাং ক ২০১৭’ নামের এই তালিকা তৈরি করেছে আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আরটন ক্যাপিটাল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশ জার্মানি। তারা ১৭৭টি দেশ ও ভূখণ্ডে ভিসা ছাড়া বা ঢোকার পর ভিসা পায়। জার্মানির স্কোর ১৫৮।