পাসপোর্ট অধিদপ্তরে নতুন ডিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, অবিলম্বে মাসুদ রেজওয়ান পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক হিসেবে যোগ দেবেন।
মাসুদ রেজওয়ান মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে এন এম জিয়াউল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি।