পাসপোর্ট অফিসে অভিযান, আট দালালের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত র্যাব-২-এর একটি বিশেষ দল এ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।